The Beneficent

Ar-Rahmaan

سورة الرحمن

78 আয়াত · মাদানী

আয়াত 1

ٱلرَّحْمَـٰنُ

পরম করুণাময়,

আয়াত 2

عَلَّمَ ٱلْقُرْءَانَ

তিনি শিক্ষা দিয়েছেন কুরআন,

আয়াত 3

خَلَقَ ٱلْإِنسَـٰنَ

তিনি সৃষ্টি করেছেন মানুষ,

আয়াত 4

عَلَّمَهُ ٱلْبَيَانَ

তিনি তাকে শিখিয়েছেন ভাষা।

আয়াত 5

ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ

সূর্য ও চাঁদ (নির্ধারিত) হিসাব অনুযায়ী চলে,

আয়াত 6

وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ

আর তারকা ও গাছ-পালা সিজদা করে।

আয়াত 7

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ

আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।

আয়াত 8

أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ

যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর।

আয়াত 9

وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ

আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওযন প্রতিষ্ঠা কর এবং ওযনকৃত বস্তু কম দিও না।

আয়াত 10

وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

আর যমীনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টজীবের জন্য।

আয়াত 11

فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ

তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।

আয়াত 12

وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ

আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল।

আয়াত 13

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে* অস্বীকার করবে ? *‘উভয়ে’ দ্বারা জিন ও মানুষকে বুঝানো হয়েছে।

আয়াত 14

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ

তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায়।

আয়াত 15

وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।

আয়াত 16

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 17

رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ

তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের* রব। * দুই পূর্ব বলতে গ্রীষ্ম ও শীতকালের উদয়স্থল এবং দুই পশ্চিম বলতে গ্রীষ্ম ও শীতকালের অস্তস্থলকে বুঝানো হয়েছে।

আয়াত 18

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 19

مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।

আয়াত 20

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ

উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।

আয়াত 21

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 22

يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ

উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।

আয়াত 23

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 24

وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ

আর সমুদ্রে চলমান পাহাড়সম জাহাজসমূহ তাঁরই।

আয়াত 25

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 26

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

যমীনের উপর যা কিছু রয়েছে, সবই ধ্বংসশীল।

আয়াত 27

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ

আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা*। *চেহারা বলতে কোন কোন তাফসীরকার আল্লাহর সত্তাকে বুঝিয়েছেন।

আয়াত 28

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে ?

আয়াত 29

يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ

আসমানসমূহ ও যমীনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন কাজে রত।

আয়াত 30

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 31

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ

হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করব।

আয়াত 32

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 33

يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ

হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও যমীনের সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি ছাড়া বের হতে পারবে না।

আয়াত 34

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 35

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ

তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।

আয়াত 36

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 37

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ

যে দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মত হবে।

আয়াত 38

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 39

فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ

অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।

আয়াত 40

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে ?

আয়াত 41

يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ

অপরাধীদেরকে চেনা যাবে তাদের চি‎‎হ্ন‎‎র সাহায্যে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেয়া হবে।

আয়াত 42

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 43

هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ

এই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা অস্বীকার করত।

আয়াত 44

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ

তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।

আয়াত 45

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 46

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ

আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত।

আয়াত 47

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 48

ذَوَاتَآ أَفْنَانٍ

উভয়ই বহু ফলদার শাখাবিশিষ্ট।

আয়াত 49

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 50

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

উভয়ের মধ্যে থাকবে দু’টি ঝর্ণাধারা যা প্রবাহিত হবে।

আয়াত 51

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 52

فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ

উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু’ প্রকারের।

আয়াত 53

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 54

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ

সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।

আয়াত 55

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 56

فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ

সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।

আয়াত 57

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 58

كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ

তারা যেন হীরা ও প্রবাল।

আয়াত 59

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 60

هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ?

আয়াত 61

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 62

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

আর ঐ দু’টি জান্নাত ছাড়াও আরো দু’টি জান্নাত রয়েছে।

আয়াত 63

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 64

مُدْهَآمَّتَانِ

জান্নাত দু’টি গাঢ় সবুজ।

আয়াত 65

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে?

আয়াত 66

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

এ দু’টিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দু’টি ঝর্ণাধারা।

আয়াত 67

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে?

আয়াত 68

فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

এ দু’টিতে থাকবে ফলমূল, খেজুর ও আনার।

আয়াত 69

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 70

فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ

সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ।

আয়াত 71

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 72

حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ

তারা হূর, তাঁবুতে থাকবে সুরক্ষিতা।

আয়াত 73

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 74

لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ

যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন ।

আয়াত 75

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 76

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ

তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে।

আয়াত 77

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমাদের রবের কোন্ নি‘আমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?

আয়াত 78

تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ

তোমার রবের নাম বরকতময়, যিনি মহামহিম ও মহানুভব।