The Chargers

Al-Aadiyaat

سورة العاديات

11 আয়াত · মক্কী

আয়াত 1

وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا

কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,

আয়াত 2

فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا

অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,

আয়াত 3

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,

আয়াত 4

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,

আয়াত 5

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;

আয়াত 6

إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

আয়াত 7

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।

আয়াত 8

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।

আয়াত 9

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?

আয়াত 10

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।

আয়াত 11

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ

নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।