আয়াত 1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে।
The Earthquake
سورة الزلزلة
8 আয়াত · মাদানী
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে।
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
আর যমীন তার বোঝা বের করে দেবে,
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
আর মানুষ বলবে, ‘এর কী হল?’
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে,
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।