The Overthrowing

At-Takwir

سورة التكوير

29 আয়াত · মক্কী

আয়াত 1

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।

আয়াত 2

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।

আয়াত 3

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।

আয়াত 4

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

আয়াত 5

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

আয়াত 6

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।

আয়াত 7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

আয়াত 8

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

আয়াত 9

بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

আয়াত 10

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

আয়াত 11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।

আয়াত 12

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।

আয়াত 13

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।

আয়াত 14

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

আয়াত 15

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।

আয়াত 16

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

যা চলমান, অদৃশ্য।

আয়াত 17

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।

আয়াত 18

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।

আয়াত 19

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী। *জিবরীল (আলাইহিস সালাম)।

আয়াত 20

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।

আয়াত 21

مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।

আয়াত 22

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

আর তোমাদের সাথী* পাগল নয়। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

আয়াত 23

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

আয়াত 24

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।

আয়াত 25

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

আয়াত 26

فَأَيْنَ تَذْهَبُونَ

সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?

আয়াত 27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

আয়াত 28

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।

আয়াত 29

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।