عَبَسَ وَتَوَلَّىٰٓ
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
He frowned
سورة عبس
42 আয়াত · মক্কী
عَبَسَ وَتَوَلَّىٰٓ
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
আর যে বেপরোয়া হয়েছে,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
وَهُوَ يَخْشَىٰ
আর সে ভয়ও করে,
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
এটা আছে সম্মানিত সহীফাসমূহে।* *অর্থাৎ লওহে মাহফুজে।
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
সমুন্নত, পবিত্র,
بِأَيْدِى سَفَرَةٍ
লেখকদের হাতে,
كِرَامٍۭ بَرَرَةٍ
যারা মহাসম্মানিত, অনুগত।
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
وَعِنَبًا وَقَضْبًا
আঙ্গুর ও শাক-সবজি,
وَزَيْتُونًا وَنَخْلًا
যায়তূন ও খেজুর বন,
وَحَدَآئِقَ غُلْبًا
ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
وَفَـٰكِهَةً وَأَبًّا
আর ফল ও তৃণগুল্ম।
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে, *কিয়ামত দিবসের আওয়ায।
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
তার মা ও তার বাবা থেকে,
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ
তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
সহাস্য, প্রফুল্ল।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
تَرْهَقُهَا قَتَرَةٌ
কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
তারাই কাফির, পাপাচারী।